কর্মঠ হতে চান?
যেকোনো অভ্যেস তৈরী করার সময়ে " The 2 Minute Rule" অনুসরণ করতে পারেন।
মানে প্রথম দুই মিনিট আপনাকে নিজের সাথে লড়াই করতে হবে। যেমন ধরুন, আপনি ভাবলেন সকাল বেলা দৌড়াতে যাবেন। কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না।
আপনাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো " The 2 Minute Rule"। মানে ঘুম থেকে উঠে মাত্র 2 মিনিট কষ্ট করে রানিং শ্যু পরে নিতে হবে। একবার জুতো পরে নিলে আর ঘুমোতে ইচ্ছে করবে না।
একই জিনিস বই পড়ার জন্যেও ব্যবহার করতে পারেন। যখনই পড়ার সময় পাবেন, মাত্র দুই মিনিট কষ্ট করে বইটা হাতে নিয়ে খুলে ফেলুন। তারপর পড়ুন। প্রথম প্রথম কষ্ট হবে, পড়তে ইচ্ছে হবে না। বই বন্ধ করে মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেটে ঢুকতে ইচ্ছে হবে।
কিন্তু নিয়মিত একটু একটু করেও বই পড়তে থাকলে বইয়ের প্রতি একটা ভালোবাসা, একটা ভালোলাগা তৈরী হয়ে যাবে।
এই "The 2 Minute Rule" কিন্তু সিলেবাসের বই হোক বা গল্প উপন্যাসের বই হোক, যেকোনো ক্ষেত্রেই কাজে লাগাতে পারেন।
আমি যখনই কোনো কাজে অলসতা অনুভব করি তখনই এই নিয়মটা ফলো করি। তবে সময়টা একটু কমিয়ে । মাত্র পাঁচ সেকেন্ড। এবার আপনাকে মনে মনে গুনতে হবে এক থেকে পাঁচ পর্যন্ত। যখনই গোনা শেষ হবে আপনি সবকিছু ভুলে যেয়ে সেই কাজের উপর ঝাঁপ দিবেন। তবে মনে রাখতে হবে এই পাঁচ সেকেন্ড আপনি ওই কাজের কথাই ভাববেন। এটা কোনো সাধারণ ব্যাপার ভেবে ভুল করবেন না। পৃথিবীতে অনেক অনেক মানুষের জীবন বদলে গেছে শুধু এই ৫ সেকেণ্ড রুল ফলো করে। এটা বৈজ্ঞানিকভাবেও প্রমানিত। আমি আপনাকে ১০০% নিশ্চয়তা দিতে পারি আপনি যদি এই নিয়ম ঠিকভাবে অনুসরণ করতে পারেন , আপনার জীবনও বদলে যাবে।কারণ আমি নিজেই এটা করে অলসতাকে বিদায় জানাতে পেরেছি।
ধন্যবাদ!

Comments
Post a Comment