ফয়ার ওয়াল কাকে বলে ? আর কিভাবেই বা এটা কাজ করে?
ফয়ার ওয়াল কাকে বলে ? আর কিভাবেই বা এটা কাজ করে?
আমরা ইন্টারনেট ব্যবহার করি ঠিকই কিন্তু আমাদের মধ্যে কয়জনই বা
কতটুকু জেনে বুঝে ইন্টারনেট জগতের বিপুল এই তথ্যসাম্রাজ্যের দেশে হারিয়ে যায়?
এখন আমার প্রশ্ন হলো, এসবের সবকিছুই কি আমাদের প্রয়োজনীয় নাকি আমাদের
অনাকাংক্ষিত এমন অনেক কিছু চলে আসতে পারে যা আমাদের জন্য ক্ষতিকর , আমাদের সিস্টেমের
জন্য হিতকর নয়।কি , ঘাবড়ে গেলেন?
ঘাবড়ানোর কিছু নেই। এই অনাকাংক্ষিত বা ক্ষতিকর কোনো কিছু থেকে আমাদেরে
সুরক্ষা দেয়ার জন্যও ইন্টারনেট জগতে এক ধরনের ব্যবস্থা রয়েছে।না, আমি এন্টিভাইরাসের
কথা বলছি না। আজকে আমি কথা বলবো ফায়ার ওয়াল নিয়ে। নামটা অনেকেরই হয়তো চেনা চেনা লাগছে আবার অনেকে হয়তো বিষয়টি নিয়ে ভালো
জ্ঞানও রাখেন।
তবে চলুন কথা না বাড়িয়ে আমরা এই ফায়ার ওয়াল কে আজকে চিরুনী তল্লাসি করে দেখি , এর ভিতরে কি কি আছে আর আমরা এটি কিভাবে ব্যবহার করতে পারি আমাদের সুরক্ষার জন্য।
ফায়ার ওয়াল কী???
ফায়ার ওয়াল। নামটা শুনার পর সর্বপ্রথম আপনার মাথায় কি আসছে? আসুন
শব্দটিকে আমরা ভেঙ্গে অর্থ করার চেষ্টা করি। ফায়ার মানে হলো আগুন আর ওয়াল মানে বাংলায়
আমরা দেয়াল বলতেপারি। সুতরাং ফায়ার ওয়াল বলতে আগুনের দেয়াল বলা যায়। বাস্তবে এর অর্থ
ভিন্ন হলেও জিনিসদুটো কিন্তু একই ধারণা আধার করে।আমরা অনেক গল্পে দেখেছি রাজা বাদশারা
আগুনের দেয়াল তৈরি করতেন শত্রুর আগমন প্রতিহত করবার জন্য।
ঠিক তেমনি ইন্টারনেট জগতের ফায়ার ওয়াল হলো এমন একটি সিস্টেম যা
দুটি ভিন্ন কোনো নেটওয়ার্কের মাঝে অবস্থান করে ড্যাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে প্রয়োজনে
আপনার ইচ্ছামতো ফিল্টারও করে নিতে পারেন এটি ব্যবহার করে।এটি এমন এক ধরনের প্রোটেকশন
যা ভেতরের আগুন বাইরে যেতে দেয় না আবার বাইরের আগুন ভেতরে প্রবেশ করতে দেয় না। বুঝতে
সমস্যা হলে এটিকে আপনি অনেকটা চেকপোস্টের মত ভাবতে পারেন।
চেকপোস্ট হলো এমন একটি জায়গা যেখানে যানবাহন বা যাত্রীদের অফিসিয়ালি
শনাক্তকরণ বা পরিদর্শণ করা হয় যেন কোনো অননুমোদিত দ্রব্য পরিবহন না হয়। ইন্টারনেট ব্যবহার
করে কোনো নেটওয়ার্ক থেকে যখন আপনি কোনো তথ্য নিয়ে আসতে চান, তখন সেই একগাদা তথ্য বা
প্যাকেটগুলোকে (প্যাকেটঃনেটওয়ার্ক লেভেলের যে ড্যাটা) অবশ্যই ফায়ার ওয়াল অতিক্রম করে
আসতে হয়।আর ফায়ার ওয়াল তার নিজস্ব নিয়ম মেনে নিরীক্ষা করে দেখে যে ড্যাটাগুলো তার গন্তব্যে
যাওয়ার অনুমতি আছে কি না। যদি থাকে যেতে দেয় আর না থাকলে সেই ড্যাটাগুলোকে ওখানেই আটকে
রাখে নয়তো পরিত্যাগ করে। কিন্তু প্রশ্ন হলো, ফায়ারওয়াল বুঝবে কীভাবে কোন প্যাকেট ভালো
আর কোন প্যাকেট খারাপ? আসলে ফায়ারওয়ালের নিজস্ব একটি তালিকা থাকে।যার মাধ্যমেই সে বুঝতে
পারে কোন নেটওয়ার্ক ট্রাফিকে দূষিত ড্যাটা বিদ্যমান।
সহজ কথায় এটি হলো ইন্টারনেট ব্যবহারকারীর জন্য হার্ডওয়ার ও সফটওয়ারের মিলনে তৈরিকৃত এক ধরণের নিরাপত্তা
ব্যবস্থা।আশা করি, ফায়ার ওয়ালের উপর আবছা একটা ধারণা আপনার সৃষ্টি হয়ে গেছে।
ফায়ারওয়ালের বিভিন্ন প্রকার
আর বৈশিষ্ট্যঃ
ফায়ারওয়াল দুরকম হতে পারে।একটি হলো হার্ডওয়ার সম্পৃক্ত ফায়ার ওয়াল
আর আরেকটি হলো সফটওয়ার নির্ভর ফায়ারওয়াল।
Ø
হার্ডওয়্যার
ফায়ারওয়ালঃ
হার্ডওয়ার ফায়ার ওয়ালের সবচেয়ে ভালো উদাহরণ হলো , রাঊটার। রাউটার
দিয়ে আমরা কি করি? দুটি নেটওয়ার্কএর মাঝে কমিউনিকেশন করার জন্য পথ বা একটি রাস্তা তৈরি
করে দেই।আর একেক নেটওয়ার্কের অধীনে থাকে বেশ কিছু ইউজার বা নেটওয়ার্ক আইডি। এখন আপনার
রাউটারে যদি ফায়ার ওয়াল অন করা থাকে তবে এটি এর সাথে সংযুক্ত সকল ডিভাইসকেই ফায়ার ওয়াল
সুরক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসবে।
ধরুন , আপনি ঐ নেটওয়ার্কের একজন ইউজার।এখন আপনি ইন্টারনেটে কোনো
কিছু লিখে সার্চ করলেন।আপনার সার্চকৃত রিকোয়েস্ট এর সাথে কিন্তু আপনার নেটওয়ার্ক আইডিও
চলে গেলো। তখন ফায়ার ওয়াল আপনার রিকোয়েস্টটি প্যাকেট হিসেবে কাংক্ষিত সার্ভারে পৌছে
দিবে। আবার সার্ভার থেকে যখন ফিডব্যাক আকারে ফিরতি প্যাকেট আপনার রাউটারে এসে পৌছোবে,
তখন সে তার আসল কাজ আরম্ভ করবে। অর্থাৎ আপনার জন্য যে প্যাকেটগুলো অপ্রয়োজনীয় বা আপনার
আইডিবিহীন কিছু প্যাকেট কে সে সেখানেই ব্লক করে দিবে । আর আপনার কাছে পাঠাবে না।
সফটওয়্যার নির্ভর ফায়ারওয়ালঃ
আবার বিভিন্ন এন্টিভাইরাস কোম্পানীগুলো যেমনঃ এভাস্ট, নরটন,এভিজি,
কাস্পারস্কাই, ম্যাকাফি তাদের এন্টিভাইরাসগুলোর সাথে ফায়ারওয়াল সুরক্ষা প্রদান করে
থাকে।যাকে আমরা সফটওয়ার নির্ভর ফায়ারওয়াল বলে থাকি।
এখন কথা হলো, এই দুই প্রকার ফায়ারওয়াল এর মধ্যে মূল পার্থক্যটা
কোথায়?
হার্ডওয়্যার ফায়ারওয়ালস আপনাকে একটি একক শারীরিক ডিভাইসের সাহায্যে
আপনার পুরো নেটওয়ার্কটিকে বাইরের বিশ্ব থেকে সুরক্ষা প্রদান করে।অন্যদিকে একটি পৃথক
কম্পিউটারে একটি সফ্টওয়্যার ফায়ারওয়াল ইনস্টল করা হয় এবং এটি সেই একক ডিভাইসটিকেই
সুরক্ষা দেয়।অর্থাৎ, আপনার রাউটারে যদি ফায়ার ওয়াল না অন করা থাকে, তখন নেটওয়ার্কের
অধীনস্ত প্রতিটি ব্যবহারকারীকে আলাদা আলাদা করে একটি ফায়ারওয়াল সফটওয়ার ইনস্টল করে
নিতে হবে।
তবে খুশির খবর এই যে আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন, আপনার কম্পিউটারে অলরেডি ফায়ারওয়াল ইন্সটল করা আছে।কীভাবে উইন্ডোজ ফায়ারওয়াল ব্যবহার করতে হয় তা জানতে এখানে উইন্ডোজ ফায়ারওয়াল কি ক্লিক করুন।
ফায়ার
ওয়ালের এমন কিছু প্রয়োজনীয়তা; যা না জানলেই নয়ঃ
v আপনি ফায়ারওয়াল ব্যবহার করলে আপনার কম্পিউটারে অনাকাংক্ষিত কোনো সফটওয়ার নিজে থেকে
ইন্সটল হবে না।
v ভাইরাসযুক্ত কোনো সাইট আপনার কম্পিউটারে
আসবে না।
v আপনার ডিভাইসটি হ্যাকারদের থেকে অনেকটা
নিরাপদ থাকবে। যেহেতু এটি অনিরাপদ কোনো সাইট আপনার কম্পিউটারে এক্সেস দিবে না।
v ফায়ারওয়াল আছে এমন রাউটার দ্বারা সংযুক্ত
নেটওয়ার্কের অধীনে একক কোনো কম্পিউটারের ভাইরাস অন্য কম্পিউটারে ছড়িয়ে যাবে না।
v অনেক কর্পরেট ফায়ারওয়াল ব্যবহার করে নির্দিষ্ট
কিছু ডোমেইন ব্লক করে দেয়।যেমনঃ অনেক প্রতিষ্ঠানে ইউটিউব বা ফেসবুক ব্লক করা থাকে।
যা আসলে ফায়ারওয়াল ব্যবহার করেই করা হয়।
v আপনার শিশুদের জন্য ক্ষতিকর ওয়েবসাইটগুলোও
আপনি ব্লক করে রাখতে পারেন ফায়ার ওয়ালে কী-ওয়ার্ড সিলেক্ট করার মাধ্যমে।
ফায়ারওয়াল আপনার যেসব সুবিধা দিতে পারবে
নাঃ
এতক্ষণে আমরা ফায়ারওয়ালের অনেক গুণকীর্তন
করলাম।তবে মনে রাখবেন, এটি কিন্তু আপনার কম্পিউটারের অভ্যন্তরীণ কোনো আক্রমণ থেকে নেট
ওয়ার্ককে রক্ষা করতে পারে না।
অর্থাৎ আপনার ফ্লাসড্রাইভ কিংবা পোর্টেবল
হার্ড ডিস্ক এবং ফ্লপি ড্রাইভে যদি কোনো ভাইরাস বা অন্য কোনো স্পাইওয়্যার থেকে থাকে,
তাহলে কিন্তু ফায়ার ওয়াল আপনার জন্য কাজে আসবে না। এর জন্য আপনাকে কোনো এন্টিভাইরাস
সফটওয়ার ব্যবহার করতে হবে।আবার ফায়ারওয়াল সবধরণের ম্যালওয়ার থেকে আপনাকে রক্ষা করতে
পারে না। অনেক ম্যালওয়ার ট্রাস্টেড ড্যাটা রূপে ফায়ার ওয়াল ভেদ করে চলে আসতে পারে।তাই
আমি বলবো, সম্পূর্ণভাবে ফায়ারওয়ালের উপর নির্ভর না করে আপনার সুনিশ্চিত সুরক্ষার জন্য
একটি এন্টি ম্যালওয়্যার সফটওয়ারও আপনার ডিভাইসে ইন্সটল দিয়ে রাখুন।।
আশা করি এতক্ষণে আপনি ফায়ারওয়াল কি বা
কীভাবে ব্যবহার করতে হয় বুঝতে পেরেছেন।জানার কোনো শেষ নেই।আরো নতুন কিছু জানতে হলে
আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ পুরো আর্টিকেলটি পড়ার জন্য।

Comments
Post a Comment