উইন্ডোজ ফায়ারওয়াল কীভাবে ব্যবহার করবেন??
আমার কম্পিউটারের বিল্ট ইন উইন্ডোজ ফায়ারওয়ালটি কীভাবে ব্যবহার করবো?
অনেক উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিশেষ
করে উইন্ডোজ ভিস্টা এবং উইন্ডোজ এক্সপি সার্ভিসপ্যাক ২ অপারেটিং সিস্টেমে বিল্টইন ফায়ারওয়াল ইন্সটল করা থাকে ইন্টারনেট থেকে থ্রেড ব্লক করার জন্য। আপনার কম্পিউটারে
উইন্ডোজ ফায়ারওয়াল চালু আছে কি না তা দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
১।আপনার মনিটরের বামদিকে নিচের কোণে অবস্থিত উইন্ডোজ আইকনটি
২।সিস্টেম
এবং সিকিউরিটি ক্লিক করুন। সিস্টেম এবং সিকিউরিটি প্যানেল উপস্থিত হবে।
৩।উইন্ডোজ
ডিফেন্ডার ফায়ারওয়াল ক্লিক করুন।
৪।এখন যদি আপনি একটি সবুজ চেক
চিহ্ন দেখতে পান তবে আপনি উইন্ডোজ ফায়ারওয়াল চালাচ্ছেন।
😊😊
সর্টকাটে চেক করবেন যেভাবেঃ
আর আপনি যদি একটু অলস ব্যক্তি
হয়ে থাকেন কিংবা সবকিছুতেই সর্টকার্ট খুজেন।তাহলে আপনার জন্য নিচের নিয়মটি ফলো করলেই
হবেঃ
*প্রথমে আপনার কী বোর্ড থেকে
windows+R প্রেস করে Run Command চালু
করে নিন।
তারপর কমান্ড বক্সে
Firewall.cpl লিখে ওকে করুন।
ফলাফল আগের মতই আসবে।
ফায়ারওয়াল কনফিগারেশনঃ
এখন আপনি যদি চান নিজের মত করে
আপনার ফায়ারওয়াল কনফিগারেশন করবেন।তাহলে উপরে বর্ণিত ২য় ধাপে যখন আপনার System and security প্যানেল
উপস্থিত হবে সেখানে দেখবেন Windows Defender Firewall এর ঠিক নিচের ডানদিকে লেখা আছে Allow an app or feature through Windows
Firewall. সেখানে
ক্লিক করুন।
এরপর
Change Setting একবার ক্লিক করবেন।
মনে
রাখবেন , কাগজে কলমে ফায়ার ওয়াল যতই শক্তি শালী হোক না কেন। আপনি যদি সঠিকভাবে তা কনফিগারেশন
না করতে পারেন তাহলে এর থেকে ভালো ফলাফল আশা করা অবাঞ্ছনীয়।





Comments
Post a Comment